অগ্নি নিয়ে আরও কিছু বাগধারাঃ অগ্নিবাণ- চরম আঘাত ('কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল- রবীন্দ্রনাথ ঠাকুর)। অগ্নিবৃদ্ধি- ক্ষুধাবৃদ্ধি; পরিপাকধক্তি বৃদ্ধি (পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়)। অগ্নিমান্দ্য- অক্ষুধা; অজীর্ণ রোগ; পরিপাকশক্তির অল্পতা; মন্দাগ্নি (লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে)। অগ্নিমূর্তি- অতিশয় ক্রুদ্ধ (শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।); সমার্থক বাগধারা অগ্নি-অবতার, অগ্নিশর্মা; ভস্মলোচন। অগ্নিমূল্য- অত্যন্ত আক্রা; চড়াদাম (জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত)। অগ্নিযুগ- স্বদেশি আন্দোলনের সময়ের সশস্ত্র বিপ্লবের যুগ (বিপ্লবী ক্ষুদিরাম অগ্নিযুগের সন্তান ছিলেন)। অগ্নিসংস্কার- মন্ত্র পড়ে শবদাহ্; মৃতদেহ সৎকার। অগ্নিসাক্ষী- আগুন ছুঁয়ে বা আগুনকে সাক্ষী রেখে শপথ (অগ্নিসাক্ষী করে বলছি আমি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০